Headlines

মধ্য প্রতাপগড়ে তিনদিনব্যাপী নিবিড় পালস পোলিও কর্মসূচি, ৮,৫০০ শিশুকে টিকাদানের লক্ষ্য

আগরতলা, ২৮ জুন: ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন দিবস উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনদিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকায় প্রতিটি শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ৫৮টি টিকাকরণ কেন্দ্রে শিশুদের পোলিও টিকা…

Read More

Chandrapur-এ ফের দুঃসাহসিক চুরি

চোর ও ডাকাতের ভয়ে সাধারণ মানুষের রাতের ঘুম যেন উবে গেছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে যাচ্ছে দুঃসাহসিক চুরি বা ডাকাতির ঘটনা। ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে আগরতলার Chandrapur ইছামোয়া এলাকায় দেবব্রত ঘোষের বাড়িতে।গতকাল গভীর রাতে চোরের দল এসে সুযোগ বুঝে বাড়ির একাকী গৃহবধূকে আহত করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান…

Read More

উদয়পুর রেলস্টেশনে ১৫ কেজি গাঁজা উদ্ধার! পরিত্যক্ত তিন ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

উদয়পুর: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। পরিত্যক্ত তিনটি সন্দেহজনক ব্যাগ থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও স্টেশন চত্বরে সন্দেহভাজন ব্যাগ ও বস্তু তল্লাশি চলছিল। সেই সময় প্ল্যাটফর্ম এলাকায় পড়ে থাকা তিনটি…

Read More

ডিজিপি অনুরাগের রহস্যমৃত্যু: তদন্তে নতুন মোড়, দিল্লির পথে ত্রিপুরা পুলিশের বিশেষ দল

আগরতলা | ৩০ জুলাই: ত্রিপুরা পুলিশের ডিজিপি Anurag Dhankar-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন গতি এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রাজ্য পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) দিল্লির উদ্দেশে রওনা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ দলে রয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি, আগরতলা পশ্চিম মহিলা থানার ওসি শিউলি…

Read More

৫ বছরেও মেলেনি ফলাফল! এসটিজিটি পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া ঘিরে ক্ষোভ

সুপ্রিম কোর্টে বিচারাধীন ২০২২ সালের এসটিজিটি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ পাঁচ বছর ধরে ফলাফল ঝুলে থাকায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছেন পরীক্ষার্থীরা বলে অভিযোগ।শুক্রবার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানায়। চাকরি প্রার্থীদের বক্তব্য, ২০২২ সালে পরীক্ষা সম্পন্ন…

Read More

তেলিয়ামুড়ায় বিদ্যুৎ সংযোগের নামে ৩,৬০০ টাকা নেওয়ার অভিযোগ, সরকারি নথিতে সংযোগই নেই!

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসকে ঘিরে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ৩,৬০০ টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ব্রহ্মছড়া এলাকার এক গ্রাহক পরিবারের দাবি, প্রায় এক বছর আগে টাকা দেওয়ার পর তাঁদের বাড়িতে সংযোগ দেওয়া হলেও সরকারি নথিতে সেই সংযোগের কোনো তথ্য ছিল না।অভিযোগকারী পরিবারের সদস্য সবিতা মোদকের দাবি, নতুন সংযোগের জন্য প্রায় এক…

Read More

৩৬ মাইলে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত মালবাহী গাড়ির চালক

তেলিয়ামুড়া, ২৯ জুন: খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার একটি ছোট মালবাহী গাড়ি ও একটি কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক চালক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগরতলা থেকে কুমারঘাটগামী একটি ছোট মালবাহী গাড়ি ৩৬ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে…

Read More

মাইজভাণ্ডারের রক্তাক্ত স্মৃতি, ২১ বছর পরও অমলিন

কল্যাণপুরের মাইজভাণ্ডারে ২০০৩ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের ২১তম বর্ষপূর্তি পালিত হলো। তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী ATTF-এর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন নিরীহ নর-নারী। সেই রক্তাক্ত দিনের স্মরণে আজ মাইজভাণ্ডার শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল…

Read More

স্বনির্ভরতার পথে বড় উদ্যোগ, আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে ১০০টি সেলাই মেশিন বিতরণ

আগরতলা: স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় সোমবার ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য…

Read More

উদয়পুরে ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংকে চালু আধুনিক লকার পরিষেবা, গ্রাহকদের জন্য নতুন সুবিধার সূচনা

উদয়পুর, ১৪ জুলাই: গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় মঙ্গলবার নতুন ‘লকার সুবিধা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদয়পুরের ব্রহ্মাবাড়িস্থ শাখায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন ও লকার রুমের ফিতা কেটে পরিষেবার উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। পরে তিনি…

Read More