Headlines

tripuranewshub@gmail.com

কদমতলা বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন

কদমতলা, ১৫ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাজারের স্বর্ণপট্টি এলাকার বাসুদেব জুয়েলার্স-এ চোরের দল হানা দিয়ে প্রায় ৩ লক্ষ টাকার রুপোর অলঙ্কার ও অল্প পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বাজারের নিরাপত্তা ব্যবস্থা এবং রাতের টহল নিয়ে নতুন…

Read More

মারুতি ইকোতে ফেলে আসা ব্যাগের খোঁজ নেই! গুরুত্বপূর্ণ জমির নথি হারিয়ে উদ্বিগ্ন মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ একটি ব্যাগ এখনও উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগে রয়েছেন বিশ্বজিৎ দে। ঘটনায় তিনি আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুলাই উদয়পুর থেকে মারুতি ইকো গাড়িতে করে আগরতলায় আসেন বিশ্বজিৎ দে। বটতলা এলাকায় গাড়ি থেকে নামার…

Read More

মৎস্যচাষে স্বনির্ভরতার লক্ষ্যে শান্তিরবাজারে ২৬ উপভোক্তার হাতে মাছের রেণু বিতরণ

শান্তিরবাজার, ১৫ জুলাই: রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষের মাধ্যমে মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বগাফা মৎস্য দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় ২৬ জন নির্বাচিত উপভোক্তার হাতে মাছের রেণু (পোনা) বিতরণ করা হয়েছে।বুধবার শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় নির্বাচিত উপভোক্তাদের হাতে মাছের রেণু তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত…

Read More

মাত্র তিন শিক্ষকেই চলছে স্কুল! শিক্ষক সংকটে কমলাসাগরের হরিশনগর বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা চাপে

আগরতলা, ১৫ জুলাই: শিক্ষক সংকটের জেরে দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। মাত্র তিনজন শিক্ষক নিয়ে চলছে গোটা বিদ্যালয়ের পাঠদান। ফলে একজন শিক্ষক ছুটিতে গেলেই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে একই পরিস্থিতিতে চলছে স্কুলটি। সীমিত সংখ্যক শিক্ষক নিয়ে একাধিক শ্রেণির পাঠদান,…

Read More

পুলিশের উপস্থিতি টের পেয়ে চম্পট নেশা কারবারি, কালাপানিয়া থেকে উদ্ধার ১৪৬ বোতল এসকফ

সোনামুড়া, ১৫ জুলাই: পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল এক সন্দেহভাজন নেশা কারবারি। তবে তার ফেলে যাওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটি সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায় ঘটেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালাপানিয়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।…

Read More

কৃতীদের সম্মান, সংস্কৃতির উদযাপন—সোনামুড়ায় ABVP-র উদ্যোগে সংবর্ধনা ও নৃত্য প্রতিযোগিতা

সোনামুড়া, ১৫ জুলাই: ছাত্র-ছাত্রীদের সাফল্যকে সম্মান জানাতে এবং সাংস্কৃতিক প্রতিভার বিকাশে উৎসাহ দিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সোনামুড়া নগর শাখার উদ্যোগে আয়োজন করা হয় কৃতী সংবর্ধনা অনুষ্ঠান ও নৃত্য প্রতিযোগিতা।অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভেচ্ছা জানানো…

Read More

স্কুটিতে এবার জনগণের দুয়ারে মেয়র দীপক মজুমদার, অলিগলিতে ঘুরে শুনবেন মানুষের সমস্যা

আগরতলা, ১৫ জুলাই: নগরবাসীর সমস্যা সরেজমিনে জানতে এবং দ্রুত সমাধানের লক্ষ্যে এবার নতুন ভূমিকায় দেখা যাবে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে। চার চাকার গাড়ির পরিবর্তে স্কুটিতে চেপে শহরের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি।এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের দৈনন্দিন সমস্যাগুলি সরাসরি জানা এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত…

Read More

‘যোদ্ধা’ ওয়েবসাইটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-তে সরাসরি শুনলেন মানুষের কথা

আগরতলা, ১৫ জুলাই: প্রশাসনিক পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘যোদ্ধা’ (YODDHA) ওয়েবসাইটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। একই অনুষ্ঠানে তিনি ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির মাধ্যমে ভার্চুয়ালভাবে রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।বুধবার ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের…

Read More

নারী নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের দাবিতে পথে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন

আগরতলা, ১৫ জুলাই: নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের দাবি-সহ একাধিক দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা নারী নিরাপত্তা, দ্রুত বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন।বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নারী নির্যাতন, যৌন হয়রানি ও অন্যান্য অপরাধের ঘটনায় অনেক সময় ভুক্তভোগীদের ন্যায়বিচার…

Read More

আগরতলায় ইসকন হরেকৃষ্ণ মন্দিরের রথযাত্রা কাল, সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ১৫ জুলাই: আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসবের সূচনা হবে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের রথযাত্রার শুভ সূচনা করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা…

Read More