Headlines

tripuranewshub@gmail.com

নেশাগ্রস্ত গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকে মেলাঘর

মেলাঘরের বরদোয়াল এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাসের। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর কর্মীর চালানো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দীপক দাসকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।ময়নাতদন্ত ও…

Read More

সাব্রুমে অগ্নিনিরাপত্তায় নতুন অধ্যায়, উদ্বোধন মানুবনকুল ফায়ার স্টেশন

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মানুবনকুলে চালু হলো নবনির্মিত ফায়ার স্টেশন। অগ্নিকাণ্ড ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।রবিবার আয়োজিত অনুষ্ঠানে আগরতলা থেকে ভার্চুয়ালি ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু…

Read More

ঘনিয়ামারায় অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের হানা, উদ্ধার বিপুল কাঠ!

বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে অভিযান চালাল বন দফতর। অভিযানে কারখানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কাঠ ও তৈরি ফার্নিচার।বন দফতরের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে কাঠ মজুত ও ব্যবহারের বিরুদ্ধে আগামী দিনেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Read More

পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করতে আইএমএ হাউসে বর্ধিত সভা

পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে আগরতলার আইএমএ হাউসে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের বর্ধিত সভা। সভায় পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা। পঞ্চায়েতকে…

Read More

চাকরিতে নিয়োগ চলবে, গ্যাপ ফান্ড নিয়ে কেন্দ্রকে দাবি ত্রিপুরার

দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের নজর রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের পর গ্যাপ ফান্ড বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরা আর্থিকভাবে কিছুটা সমস্যার মুখে পড়েছে বলেও জানান তিনি।এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়েছে। তবে আর্থিক চ্যালেঞ্জের প্রভাব রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় পড়বে না বলে…

Read More

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব দেবকে ঘিরে আগরতলায় সংবর্ধনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বাগত জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবন হলে আয়োজন করা হয় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, সাংসদ রাজীব ভট্টাচার্যসহ দলের অন্যান্য মন্ত্রী, বিধায়ক…

Read More

যোগেন্দ্রনগরে সিপিএমের রক্তদান শিবির, উপস্থিত বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

আগরতলার যোগেন্দ্রনগর সিপিএম পার্টি অফিসে মানবিক উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদান করে এই মহৎ কর্মসূচিতে অংশ নেন।শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিএমের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান উপস্থিত নেতৃত্বরা।রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই…

Read More

চাকরির অফার ও সেলাই মেশিন বিতরণ, মুক্তধারায় বিশেষ উদ্যোগ

আগরতলার মুক্তধারা মিলনায়তনে আয়োজিত হলো চাকরির অফার প্রদান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে যোগ্য প্রার্থীদের হাতে চাকরির অফার তুলে দেওয়ার পাশাপাশি স্বনির্ভরতার লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এই উদ্যোগে উপকৃত হন বহু মানুষ।

Read More

ঢুকলি বাজারে ১৩৭তম ‘মন কি বাত’, উপস্থিত মন্ত্রী-বিধায়িকা সহ বিজেপি নেতৃত্ব

১৪ বাধারঘাটের ৪৫ নম্বর ওয়ার্ডের ৫৫ নম্বর বুথের অন্তর্গত ঢুকলি বাজারে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে একত্রিত হয়ে অনুষ্ঠানটি শোনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মীনা রানী সরকার, মণ্ডল সভাপতি মনীষ দেব সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে এদিন কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও আগ্রহ।…

Read More

বুথকর্মীদের সঙ্গে ‘মন কি বাত’ শুনলেন মন্ত্রী সুধাংশু দাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্ব আজ বিজেপির ফটিকরায় মণ্ডলের অন্তর্গত কৃষ্ণনগর ১০ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে বসে শুনলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।বুথ পর্যায়ের দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন মন্ত্রী। অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Read More