আগরতলা: ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগকে সামনে রেখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের অপসারণের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করল ইন্ডিয়া ব্লক। শুক্রবার জাতীয় পতাকা হাতে মিছিলে শামিল হন হাজার হাজার মানুষ।ইন্ডিয়া ব্লকের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন। তাঁদের দাবি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং জ্ঞেনেশ কুমারকে অবিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে।জাতীয় পতাকা হাতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিল। কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
জ্ঞেনেশ কুমারের অপসারণের দাবিতে আগরতলায় ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ মিছিল
