Headlines

আগরতলায় চুরির ঘটনায় দুই অভিযুক্ত গ্রেপ্তার, পূর্ব থানার অভিযান

আগরতলা শহরের বিভিন্ন চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্যের দাবি পূর্ব থানার পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে আড়ালিয়া এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা শহরের একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের সন্দেহ।এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানান পূর্ব থানার ওসি কৃষ্ণ ধন সরকার। তবে ধৃতদের পরিচয়, তাঁদের কাছ থেকে কোনও চুরির সামগ্রী উদ্ধার হয়েছে কি না এবং নির্দিষ্ট কোন কোন ঘটনার সঙ্গে তাঁদের যোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।ঘটনার সঙ্গে তাঁদের প্রকৃত যোগসূত্র জানতে পুলিশি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *