Headlines

খোয়াইয়ে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উদযাপন, প্রবীণদের সংবর্ধনা

খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় খোয়াই পুরাতন টাউন হলে জেলা ভিত্তিক বিশ্ব প্রবীণ নাগরিক দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো এবং তাঁদের জীবনযাপন নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক দিলীপ দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা, খোয়াই পেনশন অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি মজুমদার এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সুজিত দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে জেলার প্রবীণ নাগরিকদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও অংশ নেন।অনুষ্ঠানে কর্মজীবনে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি খোয়াই জেলার সবচেয়ে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসবে প্রবীণদের জীবনযাপন নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণকারী পূজা উদ্যোক্তাদের মধ্য থেকে তিনটি পুজো কমিটিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী সংবর্ধনা প্রদান করা হয়।প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, তাঁদের অবদানের স্বীকৃতি এবং সমাজে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠার বার্তা দিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *