Headlines

নেতাদের জড়িয়ে অশ্লীল ছবি পোস্টের অভিযোগ, সাইবার ক্রাইম দপ্তরে DYFI-র ডেপুটেশন

রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং DYFI-র রাজ্য সম্পাদক নবারুণ দেবকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে কয়েকটি অ্যাকাউন্টের বিরুদ্ধে।বিশেষ করে জীতেন্দ্র চৌধুরীকে জড়িয়ে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে DYFI। সংগঠনের দাবি, এই ঘটনার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি।এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরব হয়ে সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্টের কাছে ডেপুটেশন জমা দেয় DYFI-র একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব এবং রাজ্য নেতৃত্বের সদস্য অরিন্দম বিশ্বাস, অসীম সরকার ও প্রসেনজিৎ দেব।সামাজিক মাধ্যমে এ ধরনের আপত্তিকর ছবি প্রচারের অভিযোগের যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। তবে অভিযুক্ত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে অভিযোগের সত্যতা এবং পুলিশের পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *