গঞ্জেরটিলায় দুর্গাপূজার আকর্ষণ মানবমূর্তি, ভিড় দর্শনার্থীদের
শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা বিপদনাশিনী মন্দির দুর্গাপূজা কমিটির উদ্যোগে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পৌরাণিক কাহিনিনির্ভর মানবমূর্তি। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে তৈরি এই মানবমূর্তি দেখতে সপ্তমীর রাতে দক্ষিণ জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে। পূজা কমিটির উদ্যোগে পাঁচ দিন ধরে চলবে এই প্রদর্শনী। এ বছর দুর্গাপূজা দশম বছরে পদার্পণ করেছে এবং মানবমূর্তি প্রদর্শনীর দ্বিতীয় বছর।…
পঞ্জিকার তিথিতে দু’দিন সপ্তমী, দুর্গাবাড়িতে বিশেষ পূজা
পঞ্জিকার তিথি অনুযায়ী, চলতি বছর সপ্তমী পূজা দু’দিন ধরে পালিত হচ্ছে। সেই ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠান মেনেই আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে আয়োজন করা হয় সপ্তমী পূজার। পুজোকে কেন্দ্র করে মন্দিরে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় বিভিন্ন ধর্মীয় আচার। শারদোৎসবের আবহে দেবী দুর্গার আরাধনায় মুখর হয়ে ওঠে দুর্গাবাড়ি।
দুর্গাপূজার ষষ্ঠীতে ক্ষুদিরাম বসু স্কুলে আগমনী উৎসব, উপস্থিত রাজীব ভট্টাচার্য
আগরতলা: দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে ষষ্ঠীর দিন আয়োজিত হল আগমনী অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপূজাকে ঘিরে বাঙালির চিরাচরিত আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন…
পঞ্চমীর মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত সাগর; গুরুতর আহত পুলিশ SI
আমবাসা: পঞ্চমীর মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। এই দুর্ঘটনায় তাঁর বন্ধু তথা পুলিশের এক সাব-ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ধলাই জেলার আমবাসা ও ডলুবাড়ি এলাকায়।জানা গেছে, আমবাসা থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ডলুবাড়ি এলাকার বাসিন্দা সাগর দেবের। একই ঘটনায় গুরুতর আহত হন তাঁর…
মেরিট লিস্ট কবে? শিক্ষা ভবনের সামনে ফের ধরনায় টেট-১ উত্তীর্ণরা
আগরতলা: মেরিট লিস্ট প্রকাশ ও নিয়োগের বিষয়ে স্পষ্ট আশ্বাসের দাবিতে ফের আন্দোলনে নামলেন টেট-১ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। শুক্রবারও শিক্ষা ভবনের সামনে বসে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মূল দাবি, টেট-১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশ করা হবে, তা দ্রুত স্পষ্ট করতে হবে। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা তাঁদের ভবিষ্যৎ…
এসএফআইয়ের উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত মানিক সরকার
আগরতলা: ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র যুবক ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ। মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই রক্তদানের মতো মানবিক কর্মসূচির আয়োজন করে এসএফআইয়ের সদর বিভাগীয়…
টেট উত্তীর্ণদের ধরনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
আগরতলা: টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে রাজ্যজুড়ে চর্চা অব্যাহত। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় বসে ধরনা কর্মসূচি পালন করেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের এই আন্দোলনকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।দীর্ঘ সময় ধরে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ও নিয়োগের…
কলসীরমুখে ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু, শোকের ছায়া চড়কবাইয়ে
শান্তিরবাজার, শুক্রবার: কলসীরমুখ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, মৃত অজয় শীল শর্মা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানাধীন পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা। নিজের কাজ সেরে তিনি TR 08 G 8309 নম্বরের স্কুটি নিয়ে জোলাইবাড়ি…
খোয়াইয়ে ১৫ কোটি টাকার শপিং কমপ্লেক্সের শিলান্যাস, ২১ প্রকল্পে ব্যয় ৩৯ কোটি
খোয়াই: খোয়াইয়ের পরিকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার খোয়াইয়ের সুভাষ পার্ক বইমেলা মাঠে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ একটি বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। পাশাপাশি, ভার্চুয়ালি খোয়াই জেলার বিভিন্ন স্থানে নির্মিত আরও ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী,…
আগরতলায় জেলা স্তরের রক্তদান শিবির, মানবতার সেবায় শিক্ষা দপ্তর
আগরতলা: মানবতার সেবায় এগিয়ে আসার বার্তা নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কুঞ্জবনস্থিত SCERT-এর অডিটোরিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা অসীম কুমার সাহা, SCERT-এর অধিকর্তা এল ডারলং-সহ জেলা শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের কর্মীরা।রক্তদানকে মহৎ…
