Headlines

সোনামুড়ায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা

সোনামুড়া থানার পুলিশের টহলদারির সময় পাহাড়পুর সীমান্ত সড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, টহল চলাকালীন পরিত্যক্ত অবস্থায় মোট ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। গাঁজাগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানা গেছে।উদ্ধারের পর সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া গাঁজার মালিক কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *