Headlines

আইজির গাড়ি ভাঙচুর কাণ্ডে আরও ৪ জন গ্রেপ্তার, ধৃতের সংখ্যা বেড়ে ১১

যাত্রাপুর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দীর্ঘদিন পর গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট ১১ জনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে গত ২৯ অক্টোবর রাতে গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি ও মনাই পাথর ভিলেজে অভিযান চালানো হয়। অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে ভোরের দিকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।ধৃতদের মধ্যে রয়েছেন থলিবাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা ৩০ বছর বয়সি চন্দ্র মানিক ত্রিপুরা। অন্যদিকে, মনাই পাথর এডিসি ভিলেজ থেকে আটক করা হয়েছে কিশোর মানিক ত্রিপুরা, হৃদয় কুমার ত্রিপুরা এবং ধনঞ্জয় নোয়াতিয়াকে।উল্লেখ্য, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থলিবাড়িতে রাজ্যের আইজির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ। এর আগে তিন দফায় সাতজনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও চারজনকে আটক করায় মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১।যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইজির গাড়ি ভাঙচুরের ঘটনাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।এখনও বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *