Headlines

কাঁঠালিয়ায় দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক

জানা যায়, TR-03-06398 নম্বরের একটি স্কুটির সঙ্গে নম্বরবিহীন একটি TVS স্কুটির সংঘর্ষ হয়। এতে দুই স্কুটিচালক বির্দেশ রিয়াং ও নমদ্যয় রিয়াং গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন নাবালক। সে চেলাগাং এলাকার দিকে যাচ্ছিল বলে জানা যায়। অপর আহত ব্যক্তি বন দপ্তরের কর্মী বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *