আগরতলা, ৮ জুলাই: দুরারোগ্য স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগে আক্রান্ত ২২ মাসের শিশুকন্যা মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়াল সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে ৮৬ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।সংগঠনের সদস্যরা জানান, এসএমএ একটি জটিল ও ব্যয়বহুল চিকিৎসাসাপেক্ষ রোগ। শিশুটির উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।এদিন সংগঠনের পক্ষ থেকে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে মানশ্রীর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন জানানো হয়।‘সৎ ভাবনা’-র সদস্যদের বক্তব্য, মানুষের সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগই শিশুটির চিকিৎসার পথকে সহজ করতে পারে। তাই সমাজের সকলের কাছে তাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।উল্লেখ্য, মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসতে শুরু করেছে। শিশুটির সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা ও শুভকামনা কামনা করেছে তার পরিবার।
এসএমএ আক্রান্ত ২২ মাসের মানশ্রীর পাশে ‘সৎ ভাবনা’, তুলে দিল ৮৬ হাজার টাকার সহায়তা
