Headlines

‘কাউন্সিলরকে বলেও লাভ নেই’— ভাঙা রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

আগরতলা, ২৭ জুন: শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে রাস্তা, নিকাশি ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ প্রকাশ্যে আসছে। এরই মধ্যে আগরতলা পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ৫৮ নম্বর বুথের ঘোষপাড়া এলাকার বাসিন্দারা ভাঙাচোরা রাস্তার দুরবস্থা নিয়ে সরব হয়েছেন।শনিবার সকালে এলাকার মহিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা নিয়ে ওয়ার্ড কাউন্সিলর সুভাষ ভৌমিককে একাধিকবার জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, বর্তমানে রাস্তাটি এতটাই খারাপ যে তা কার্যত “মরণফাঁদে” পরিণত হয়েছে। প্রতিদিন যাতায়াতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, প্রবীণ ও রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।এলাকাবাসীর বক্তব্য, শুধুমাত্র আশ্বাস নয়, এবার দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন। তাই তারা সরাসরি মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।উল্লেখ্য, সম্প্রতি আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। নাগরিক সমস্যার সমাধানে পুরনিগম উদ্যোগী হলেও, ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ— তাদের এলাকার সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *