আগরতলা, ২৭ জুন: সীমান্ত এলাকায় টহলদারির সময় বড় ধরনের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুলোবাড়ি সীমান্ত সড়ক এলাকায় নিয়মিত টহল চলাকালীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক পাচারের উদ্দেশ্যে ট্যাবলেটগুলিকে সেখানে ফেলে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায় বলে অনুমান তদন্তকারী সংস্থার।উদ্ধার হওয়া নেশার ট্যাবলেটগুলি জব্দ করা হয়েছে এবং সেগুলির প্রকৃত সংখ্যা, বাজারমূল্য ও ধরন নির্ধারণের কাজ চলছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর মতে, সীমান্ত দিয়ে মাদক পাচার রুখতে ভবিষ্যতেও কড়া নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় বড় সাফল্য! কুলোবাড়িতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট
