সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টায় স্কুল খোলার কথা থাকলেও সকাল ১১টা বেজে যাওয়ার পরও বন্ধ ছিল মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং ভিসির শান্তারাম পাড়া এসবি স্কুল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও স্কুলের গেট খোলা হয়নি। ফলে বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে বাধ্য হয়। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অভিভাবকদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হয়।অভিযোগকারীদের দাবি, এমন ঘটনা যদি নিয়মিত ঘটে, তাহলে শিক্ষাব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।তবে এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেদিকেই এখন নজর স্থানীয়দের।
সকাল ৮টায় খোলার কথা, ১১টাতেও বন্ধ স্কুল! মান্দাইয়ের শান্তারাম পাড়া এসবি স্কুল ঘিরে ক্ষোভ
