আগরতলা, ১২ জুলাই: সেবা সপ্তাহ উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ, ত্রিপুরা প্রান্ত এবং বজরং দল, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজসেবা ও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিভিন্ন পদাধিকারী, কর্মী-সমর্থক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান করেন বহু যুবক-যুবতী। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত বক্তারা রক্তদানের মাধ্যমে মানবসেবার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেবা সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলিতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
সেবা সপ্তাহে মানবতার বার্তা! রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দল
