Headlines

‘ঝগড়া থামাতে গিয়েই ফাঁসানো হয়েছে’— শান্তিরবাজারে মুখ খুললেন শম্ভু

শান্তিরবাজার, ১২ জুলাই: শান্তিরবাজারের আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় শুক্রবার রাতের হাতাহাতির ঘটনাকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ দাস ওরফে শম্ভু। তিনি দাবি করেছেন, সম্পূর্ণ মানবিক কারণে ঝগড়া থামাতে গিয়েই আজ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।প্রসেনজিৎ দাসের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় তিনি নিজের দোকানেই উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা শান্ত করার চেষ্টা করেন। তবে পরবর্তীতে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও দাবি করেন, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।এদিকে, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছেন।শান্তিরবাজার থানার সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ দাস জানান, বিষয়টি ইতোমধ্যেই পুলিশের নজরে আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।তবে এই ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *