Headlines

tripuranewshub@gmail.com

মনুশ্রীর অসুস্থতা নিয়ে অপপ্রচার, মুখ খুললেন প্রতিমা ভৌমিক

মনুশ্রীর অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও প্রচারকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রতিমা ভৌমিক। তিনি জানান, অসুস্থ মনুশ্রীর চিকিৎসা ও সুস্থতা নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো অনভিপ্রেত।মনুশ্রীর দ্রুত…

Read More

কৃষ্ণনগর ক্লাবে আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষায় স্থানীয়রা

কৃষ্ণনগর ক্লাবের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো বিশেষ আয়ুর্বেদিক হেলথ ক্যাম্প। স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডিএম বিশাল কুমার এবং কৃষ্ণনগর ক্লাবের প্রেসিডেন্ট উত্তম ঘোষ। শিবিরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা…

Read More

⚽ জাতীয় ক্রীড়া দিবসে খেলাধুলার বার্তা, স্থানীয়দের সঙ্গে মাঠে অসম রাইফেলস

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে স্থানীয় যুবসমাজের সঙ্গে ফুটবল ম্যাচের আয়োজন করল অসম রাইফেলস। দক্ষিণ মিজোরামের লাকি গ্রামের স্থানীয়দের পাশাপাশি ডিমা হাসাওয়ের মাইবাং ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন খেলোয়াড় ও অসম রাইফেলসের জওয়ানরা।বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, দলগত মনোভাব ও সুস্থ জীবনযাপনের…

Read More

PhonePe-তে পেমেন্ট, অ্যাকাউন্টে টাকা নেই! TRTC পাম্পে ‘স্ক্যাম’-এর অভিযোগ

TRTC পেট্রোল পাম্পে PhonePe-এর মাধ্যমে পেট্রোল নেওয়ার পরও পাম্পের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার অভিযোগ উঠেছে। পাম্প ম্যানেজারের দাবি, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট নেওয়া হলেও নির্দিষ্ট অর্থ পাম্পের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না।পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি এক ধরনের প্রতারণা বা ‘স্ক্যাম’-এর মতো মনে হচ্ছে। ঘটনার কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন…

Read More

আগরতলায় ‘ইমালোংগি কুমহৈ ২০২৬’, উদযাপিত ৩৫তম মণিপুরী ভাষা উৎসব

আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ৩৫তম মণিপুরী ভাষা উৎসব ‘ইমালোংগি কুমহৈ ২০২৬’। পেট্রিওটিক রাইটার্স ফোরাম (PAWF), ত্রিপুরা ও মণিপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে মণিপুরী ভাষা ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াংখেই কেন্দ্রের বিধায়ক থাংজাম অরুণকুমার। এছাড়াও উপস্থিত ছিলেন PAWF, মণিপুরের সভাপতি নাওরোইবাম খাম্বা লুয়াং, PAWF, ত্রিপুরার পেট্রন…

Read More

আইজিএম হাসপাতালে অচল লিফট, ৬ তলা সিঁড়ি ভেঙে উঠছেন রোগী-পরিজন!

আগরতলার আইজিএম হাসপাতালের লিফট পরিষেবা অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে রোগী ও তাঁদের পরিজনরা। জানা গেছে, সকাল থেকে হাসপাতালের তিনটি লিফটের মধ্যে মাত্র একটি লিফট সচল ছিল। অতিরিক্ত চাপের কারণে সেটিও অচল হয়ে যাওয়ায় কার্যত বিপাকে পড়েছেন সকলে।বিকল্প র‌্যাম্প বা অন্য কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের নিয়েই ছয় তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে…

Read More

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখির উৎসব, বোনেদের ভালোবাসায় আবেগঘন মুহূর্ত

রাখি বন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো বিশেষ উদযাপন। উৎসবের আবহে মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন বোনেরা।ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বন্ধনের প্রতীক রাখি বন্ধন উপলক্ষে সরকারি বাসভবনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।এই উপলক্ষে মুখ্যমন্ত্রীও সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান এবং ভাই-বোনের এই…

Read More

১ সেপ্টেম্বর থেকে কৃষক সভার রাজ্য সম্মেলন, আস্তাবলে প্রকাশ্য সমাবেশ

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর আস্তাবলে একটি প্রকাশ্য সমাবেশেরও আয়োজন করা হয়েছে।শনিবার কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর এবং সহসম্পাদক রতন দাস। তাঁরা জানান, রাজ্যের কৃষক ও…

Read More

🚨 আমতলী বাইপাসে পুলিশের জালে দুই সন্দেহভাজন চোর, গাড়ি আটক

আমতলী থানার পুলিশের অভিযানে গাড়ি সহ আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশের দাবি, আটক দু’জনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ রয়েছে।আটক ব্যক্তিরা হলেন রাজীব সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর এবং প্রণব দাস, বাড়ি মলয়নগর। জানা গেছে, গতকাল গভীর রাতে আমতলী বাইপাস এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।চুরির ঘটনাগুলির…

Read More

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের আগেই আটক TET উত্তীর্ণরা!

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন TET উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। তবে কর্মসূচি শুরুর আগেই টাউন হল সংলগ্ন এলাকায় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।জানা যায়, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে সরব TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই টাউন হলের সামনে পুলিশি হস্তক্ষেপে তাদের কর্মসূচি কার্যত…

Read More