Headlines

tripuranewshub@gmail.com

মোদি সরকারের ১২ বছর পূর্তি: ইন্দ্রনগর কালী মন্দিরে বিজেপির মহাযজ্ঞ ও বিশেষ পূজা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দির প্রাঙ্গণে এক বিশেষ পূজা-অর্চনা ও মহাযজ্ঞের আয়োজন করা হয়। ৬ আগরতলা মণ্ডলের বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত থেকে সরকারের দীর্ঘায়ু, দেশের উন্নয়ন ও জনকল্যাণ কামনায় প্রার্থনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, বিজেপির…

Read More

দুই ভাইয়ের পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬, উত্তেজনা চুড়াইবাড়ির দক্ষিণ বাঘনে

চুড়াইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সংঘটিত এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে…

Read More

মোদী সরকারের ১২ বছর পূর্তিতে মোহনপুরে বিশেষ পূজার্চনা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকালের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মোহনপুর মণ্ডলের উদ্যোগে বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন মোহনপুর বাজার কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ,…

Read More

মোদী সরকারের ১২ বছর পূর্তিতে কৈলাসহরে বিশেষ পূজা-অর্চনা, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা বিজেপির

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার কৈলাসহরের নতুন কালীবাড়ি মন্দিরে বিশেষ পূজা-অর্চনা ও প্রার্থনা সভার আয়োজন করে বিজেপি কৈলাসহর মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার কাজে তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য…

Read More

শনিবার ছুটি ও নতুন স্কুল টাইমিংয়ের ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়ো! স্পষ্ট করল শিক্ষা দপ্তর

ত্রিপুরার নন-বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সমস্ত শনিবার ছুটি ঘোষণা এবং সপ্তাহের বাকি পাঁচ দিন স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছে— এমন একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।তবে এই ভাইরাল বিজ্ঞপ্তির সত্যতা নিয়ে মুখ খুলেছে শিক্ষা দপ্তর। সেকেন্ডারি এডুকেশনের জয়েন্ট…

Read More

মোদীর দীর্ঘতম প্রধানমন্ত্রিত্বের নজিরে বিশালগড়ে বিশেষ পূজার্চনা, সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা বিজেপির

দেশের প্রধানমন্ত্রী হিসেবে একনাগাড়ে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিশালগড়ের জগন্নাথ জিও মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করে বিজেপি বিশালগড় মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং দেশের…

Read More

রেশনের চালে ওজনে কারচুপির অভিযোগ! তেলিয়ামুড়ায় তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া কালিটিলা এলাকায় অবস্থিত ২৯০২০০৪০০০১২ নম্বরের সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে চাল পরিমাপে ওজন কম দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগকারী রঞ্জিত সাহা জানান, বুধবার সকালে তিনি তাঁর বৃদ্ধ মাকে সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন হিসেবে চাল সংগ্রহ করতে…

Read More

বিশ্ব পরিবেশ দিবসে কিল্লায় ব্যতিক্রমী উদ্যোগ: বাঁশ রোপণে জলবায়ু মোকাবিলার বার্তা দিল NOKHAYUNG & GROUP

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গোমতী জেলার কিল্লায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সামাজিক সংস্থা NOKHAYUNG & GROUP। সংস্থার উদ্যোগে আয়োজিত হয় পরিবেশ বিষয়ক সেমিনার-কাম-সচেতনতা অভিযান এবং টি. অলিভেরি (কানকাই ওয়া) বাঁশ রোপণ কর্মসূচি।এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “Inspired by Nature….

Read More

এক পশলা বৃষ্টিতেই জলের তলায় বিশালগড় নিচের বাজার, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা

মাত্র এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল বিশালগড়ের নিচের বাজার এলাকা। অপর্যাপ্ত ও বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে বাজারজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা কার্যত ‘মিনি সমুদ্র’-এর চেহারা নিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজার এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে জল রাস্তায় উঠে আসে এবং…

Read More

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘Resonate Strings: Soulful Saxophone & Flute Melodies’ — ১৯ জুন সুরের সন্ধ্যা

আগরতলার সাংস্কৃতিক অঙ্গনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন হতে চলেছে। আগামী ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৫টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে ‘Resonate Strings: Soulful Saxophone & Flute Melodies’ শীর্ষক বিশেষ সংগীতানুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বীশার ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সানি দেবরায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের। স্যাক্সোফোন ও বাঁশির সুরের মূর্ছনায় দর্শকদের…

Read More