একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে TET উত্তীর্ণদের বিক্ষোভ
আগরতলা: ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা উত্তীর্ণদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা দফতরের সামনে চাঞ্চল্য দেখা দেয়।বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁরা এখনও নিয়োগের সুযোগ পাননি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না মেলায় তাঁদের…
