Headlines

মোহনপুরে বড়সড় অভিযান, ধ্বংস ৪৫ হাজার গাঁজা গাছ

এই অভিযানে নেতৃত্ব দেন ১২৪ ব্যাটেলিয়ন সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিনোদ কুমার এবং মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত। তাঁদের সঙ্গে অভিযানে অংশ নেন সিধাই থানা ও সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির কর্মী এবং টিএসআর বাহিনীর জওয়ানরা।অভিযান প্রসঙ্গে মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, নেশা বিরোধী এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি, গাঁজা চাষের সঙ্গে কারা জড়িত রয়েছে, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে তদন্তের মাধ্যমে এই চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *