আগরতলা: ২০২২ সালের STGT পরীক্ষার ফল প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিতে বুধবার শিক্ষা ভবনে বিক্ষোভ দেখালেন পরীক্ষার্থীরা। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা ভবনের সামনে রাস্তায় বসেও প্রতিবাদ জানান তাঁরা।বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অভিযোগ, ২০২৫ সালের STGT পরীক্ষার ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ২০২২ সালের পরীক্ষার্থীদের এখনও নিয়োগের বিষয়ে কোনও সমাধান হয়নি। দীর্ঘ অপেক্ষার পরও তাঁদের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে।অবিলম্বে ২০২২ সালের STGT পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান তাঁরা। পাশাপাশি, এই বিষয়ে শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার জরুরি হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।
STGT ২০২২-এর ফল ও নিয়োগের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ
