আগরতলা: নবম থেকে দ্বাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। আগামী ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকারের মধ্যশিক্ষা অধিদপ্তর।অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে একটি ভুয়ো পরীক্ষার সময়সূচি ছড়িয়ে পড়েছে। এই বিভ্রান্তিকর তথ্যের জেরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো সময়সূচি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যশিক্ষা অধিদপ্তর। পাশাপাশি, পরীক্ষাসংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।শিক্ষা দপ্তরের এই বার্তার মূল উদ্দেশ্য, ভুয়ো তথ্যের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষার সূচি নিয়ে যেন কোনও বিভ্রান্তি তৈরি না হয়।
নবম-দ্বাদশের পরীক্ষা নিয়ে ভুয়ো সূচি! সময় বদলায়নি জানাল শিক্ষা দপ্তর
