আগরতলা: ৪৫তম আগরতলা বইমেলা–২০২৭ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বইমেলার প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-সহ অন্যান্য আধিকারিকরা।আগামী বইমেলাকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বৈঠকে প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বইপ্রেমী, লেখক ও প্রকাশকদের কাছে আগরতলা বইমেলা বরাবরই একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। তাই এবারের বইমেলাকে ঘিরেও ইতিমধ্যে প্রস্তুতিপর্ব শুরু হয়েছে।
৪৫তম আগরতলা বইমেলা ২০২৭-এর প্রস্তুতি শুরু, মুক্তধারায় বৈঠক
