আগরতলা: রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে আন্ডারগ্রাউন্ড কেবল ও উলা সোলার প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পগুলির সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এই প্রকল্পগুলির বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন দিশা খুলবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রকল্পগুলির গুরুত্ব তুলে ধরা হয়।
আন্ডারগ্রাউন্ড কেবল ও উলা সোলার প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর
