এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ৪৭১ জন এনসিসি ক্যাডেট এবং তাঁদের সঙ্গে ছিলেন আটজন অ্যাসোসিয়েট এনসিসি অফিসার। প্রদর্শনীর মাধ্যমে ক্যাডেটরা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পায়। পাশাপাশি দেশের নিরাপত্তা রক্ষায় অসম রাইফেলসের ভূমিকা সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হয়।এই উদ্যোগের লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে সাহস, নিষ্ঠা, নেতৃত্ব এবং জাতীয় সেবার মূল্যবোধ জাগিয়ে তোলা। অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে সচেতন করা, তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অসমে ৪৭১ এনসিসি ক্যাডেটকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন অসম রাইফেলসের
