ত্রিপুরার বিখ্যাত ‘কুইন আনারস’-কে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তুলতে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘মিশন কুইন আনারস’-এর। এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Manik Saha।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী Jyotiraditya Scindia এবং রাজ্যের কৃষিমন্ত্রী Ratan Lal Nath।রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিজ পণ্য ‘কুইন আনারস’-এর উৎপাদন, বিপণন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়েই এই মিশন চালু করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং রাজ্যের কৃষিপণ্যের ব্র্যান্ড ভ্যালু বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরার আনারসের গুণমানের প্রশংসা করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ‘কুইন আনারস’-এর ব্যাপক সম্ভাবনা রয়েছে।
দিল্লিতে ত্রিপুরার ‘কুইন আনারস’-এর জয়যাত্রা! মিশনের সূচনা মুখ্যমন্ত্রীর হাতে
