ত্রিপুরা বিজেপির নবনিযুক্ত প্রদেশ সভাপতি Abhishek Debray আজ আগরতলায় এসে পৌঁছতেই তাঁকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। MBB Airport-এ দলীয় কর্মী-সমর্থকরা ফুল ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান নতুন সভাপতিকে।এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী Sushanta Chowdhury, অর্থমন্ত্রী Pranajit Singha Roy সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কার্যকর্তারা।নবনিযুক্ত সভাপতিকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফুলের তোড়া, রিসা ও স্লোগানের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন উপস্থিত বিজেপি কর্মীরা।দলীয় নেতৃত্বের বক্তব্য, যুব নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব অর্পণ করায় আগামী দিনে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
আগরতলায় পৌঁছতেই অভিষেক দেব রায়কে বরণ বিজেপি কর্মীদের, এমবিবি বিমানবন্দরে উচ্ছ্বাস
