Headlines

কমলপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা! বাইকের ধাক্কায় প্রাণ হারালেন ৬৪ বছরের মহিলা

কমলপুর, ১৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে পথদুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কমলপুর স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন সুমিত্রা দাস (৬৪)।স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং বাইক চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ব্যস্ত এলাকায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *