Headlines

পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবিতে পূর্ত দপ্তরে ডেপুটেশন, সরব অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন-এর উদ্যোগে শুক্রবার রাজ্যের পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনে সংগঠনের প্রতিনিধিরা পরিবহন শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধি অমল চক্রবর্তী বলেন, পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্য দাবিগুলি পূরণের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তর বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।ডেপুটেশনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরাও উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *