Headlines

গোলাঘাটিতে নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, স্বস্ত্রীক আক্রান্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

আগরতলা, ২২ জুলাই: সিপাহিজলা জেলার গোলাঘাটি এলাকায় রাতে বাড়ি ফেরার পথে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও তাঁর স্ত্রী নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।অভিযোগ অনুযায়ী, গোলাঘাটি সিপাহিজলা স্কুলের সামনে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজন নেশাগ্রস্ত যুবক তাঁদের পথ আটকায় এবং হামলা চালায়। এতে স্বামী-স্ত্রী দুজনেই আহত হন বলে জানা গেছে।স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এই ঘটনায় রাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে হামলার অভিযোগ ও ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *