আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে সাব্রুমের পশ্চিম লুধুয়া এলাকায় বিজেপির অভ্যন্তরীণ ক্ষোভের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মথার সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।জানা গেছে, মনোনয়নপত্র জমা দিতে না পারার ক্ষোভ থেকেই পশ্চিম লুধুয়ার উপরের বাজারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় কার্যালয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।মথার সঙ্গে আসন সমঝোতা নিয়ে দলের কর্মী-সমর্থকদের মধ্যে সত্যিই ক্ষোভ তৈরি হয়েছে কি না এবং অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার পর এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
মথার সঙ্গে আসন সমঝোতায় ক্ষোভ? সাব্রুমে বিজেপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ!
