Headlines

ভিসি নির্বাচন: ওল্ড আগরতলার ডি-ব্লকে বিজেপির ৪ প্রার্থীর মনোনয়ন

ওল্ড আগরতলার ডি-ব্লকে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে মঙ্গলবার চারটি ভিসিতে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।খয়েরপুর বিধানসভা এলাকার অন্তর্গত রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর, বর্ধমান ঠাকুরপাড়া ও ধূপছড়া—এই চারটি ভিসিতে বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করেন যথাক্রমে বিনয় দেববর্মা, সোমা দেববর্মা, বুদ্ধলক্ষ্মী দেববর্মা এবং মোনাক দেববর্মা।খয়েরপুর মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিকের নেতৃত্বে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং জনজাতি মণ্ডল সভাপতি ভবরণঞ্জন দেববর্মা।ভিসি নির্বাচনকে কেন্দ্র করে এদিন বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে ডি-ব্লকের রাজনৈতিক পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *