Headlines

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, লেফুঙ্গায় বাজি ফাটিয়ে তিপ্রা মথার বিজয় মিছিল

ভিলেজ কাউন্সিল (VC) নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে লেফুঙ্গায় বিজয় মিছিল করল তিপ্রা মথা। আনন্দে বাজি-পটকা ফাটিয়ে বিজয় উদযাপন করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মা। জানা যায়, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিসি থেকে দাখিল হওয়া মোট ৮০টি মনোনয়নপত্র স্ক্রুটিনির পর গ্রহণ করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে এদিন বিজয় উদযাপনে অংশ নেন CEM।এসময় উপস্থিত ছিলেন তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ভিলেজ কমিটির সদস্য, স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।এই জয় প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *