Headlines

চাকরির টোপে প্রতারণা! এনসিসি থানার জালে পশ্চিমবঙ্গের তঞ্জুর আলী

চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম তঞ্জুর আলী। তার বাড়ি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে ত্রিপুরাজুড়ে একটি প্রতারণার জাল বিস্তার করেছিল অভিযুক্ত। বিভিন্ন যুবক-যুবতীদের সরকারি ও বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।এক বেকার যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। তদন্ত চলাকালীন বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে অবশেষে অভিযুক্ত তঞ্জুর আলীকে গ্রেফতার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে চাকরির প্রলোভনে পা না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *