পঞ্চম তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আগরতলার গোর্খা বস্তিতে অল ফোর্স এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক স্বাস্থ্য শিবির ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবার সুবিধা গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম এম বিশাল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের গণ্যমান্যরা। অনুষ্ঠানে বক্তারা প্রাক্তন সেনাকর্মীদের সমাজের প্রতি অবদান এবং জনকল্যাণমূলক কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।
গোর্খা বস্তিতে অল ফোর্স এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার সোসাইটির স্বাস্থ্য শিবির ও আলোচনা সভা, উপস্থিত ডিএম এম বিশাল কুমার
