Headlines

বিমানবন্দরে যাত্রী হেনস্থা কাণ্ডে ২ অটোচালক আটক, মন্ত্রীকে ধন্যবাদ জানালেন অভিযোগকারিণী

আগরতলা, ২৮ জুলাই: বিমানবন্দরের সামনে বিমানযাত্রীকে হেনস্থার অভিযোগে দুই অটোচালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযোগকারিণী বিনীতা ঘোষের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।অভিযোগ অনুযায়ী, বিমানবন্দর এলাকায় এক যাত্রীকে হয়রানি করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পর এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দুই অটোচালককে আটক করে।ঘটনার পর অভিযোগকারিণী বিনীতা ঘোষ পুলিশি পদক্ষেপের জন্য…

Read More

আগরতলায় শাহজাহানের বাড়ি ও দোকানে ইডির হানা

আগরতলার আখড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব ও পিইসি ব্রিক ফিল্ড এলাকায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একইসঙ্গে বটতলা বাজারে শাহজাহানের দোকানেও অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। অভিযানের বিষয়ে শাহজাহান মিয়া নিজে কী বলছেন, তা জানার…

Read More

🌧️ জল বাড়ছে বলদা খাল-শ্রীলঙ্কা বস্তিতে, খোলা হলো শরণার্থী শিবির

অবিরাম বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে বলদা খাল ও শ্রীলঙ্কা বস্তি সংলগ্ন এলাকায়। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শরণার্থী শিবির খোলা হয়েছে।পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে মহকুমা ও জেলা প্রশাসন। জলস্তর বৃদ্ধি এবং এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক…

Read More

স্বনির্ভরতার পথে গ্রামীণ নারীরা! ঊনকোটিতে স্বসহায়ক দলের বায়ার-সেলার মিট অনুষ্ঠিত

কৈলাশহর, ১ জুন: গ্রামীণ স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বায়ার-সেলার মিট। সোমবার ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের উৎপাদিত হস্তশিল্প, খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী সম্ভাব্য ক্রেতা ও বিপণন…

Read More

নিত্যদিনের যানজটে অতিষ্ঠ বিলোনিয়াবাসী, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

বিলোনিয়া, ১৩ জুলাই: দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সমস্যায় নাজেহাল দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের সাধারণ মানুষ। বিশেষ করে ১ নম্বর টিলা, হাসপাতাল কর্নার থেকে স্টেট ব্যাংক এলাকা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকছে। এতে অফিসগামী কর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারির অভাব…

Read More

খোয়াইয়ে রুটিন চেকিংয়ে বড় সাফল্য! ই-অটো থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

খোয়াই: খোয়াই থানার নিয়মিত তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। হাতকাটা রোড এলাকায় রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত ইলেকট্রিক অটো থেকে ৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় অটোর চালককে আটক করেছে পুলিশ।খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সংবাদমাধ্যমকে জানান, রুটিন তল্লাশির সময় TR-04 C-2898 নম্বরের ব্যাটারিচালিত অটোটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোর…

Read More

ডন বস্কো স্কুলে স্কাউট-গাইডদের সঙ্গে রাজ্যপালের মতবিনিময়

আগামী ২২ আগস্ট আগরতলার নন্দননগরস্থিত ডন বস্কো স্কুলে স্কাউটস অ্যান্ড গাইডস-এর স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।শনিবার সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল স্কাউট ও গাইডদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ থাকবে।এই কর্মসূচির সংবাদ সংগ্রহ…

Read More

TET ইস্যুতে মানবিক হস্তক্ষেপের দাবি! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেবে শৈক্ষিক মহাসংঘ

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ত্রিপুরা প্রান্তের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নয়াদিল্লিভিত্তিক অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক অরবিন্দ মাহাতো।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক মাহাতো জানান, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ‘শিক্ষক যোগ্যতা পরীক্ষা’ (TET)-এ উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা নিয়ে সুপ্রিম…

Read More

জলে চীন-পাক ছায়া

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ওডিশার প্যারাদ্বীপ বন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চীনা পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি সিরেন II’ বুধবার সকালে বন্দরের সিঙ্গেল পয়েন্ট মুরিং (SPM) টার্মিনালে নোঙর করে। জাহাজটি ১,৯৬,৫৮০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর হয়ে প্যারাদ্বীপে পৌঁছায়। জাহাজটির ২৫ জন ক্রুর মধ্যে ২১ জন পাকিস্তানি নাগরিক।…

Read More

মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা! আগরতলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

আগরতলা, ২ জুলাই: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা গড়ে তুলতে আগরতলার টাউন হলে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা…

Read More