Headlines

উত্তর-পূর্বে সুপার-স্পেশালিটি চিকিৎসার পথে ঐতিহাসিক উদ্যোগ

উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্যপরিষেবায় বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। Tripura Santiniketan Medical College & Hospital–এর একাডেমিক ও ক্লিনিক্যাল সহযোগিতার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে Sir Ganga Ram Hospital। হাসপাতালের চেয়ারম্যান Dr. D. S. Rana ভিডিও বার্তায় জানান, উন্নত চিকিৎসা মহানগরকেন্দ্রিক না রেখে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করাই সময়ের দাবি।লিভার ট্রান্সপ্লান্ট ও জটিল গ্যাস্ট্রো সার্জারি পরিষেবা গড়ে তোলার সম্ভাবনার কথা…

Read More

৩ হাজার টাকার জাল নোটসহ বাইখোড়ায় আটক ব্যক্তি!

জাল নোটের কারবারের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বাইখোড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ টাকার ৬টি জাল নোটসহ বাবুল মগ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।জানা যায়, আটক বাবুল মগ শান্তিরবাজার মহকুমার এমএলএ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে মোট ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। অভিযানের পর তাঁকে আটক করে…

Read More

৬ মাসেই বেহাল নতুন রাস্তা! নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন মান্দাইয়ের বাসিন্দারা

জিরানিয়া, নিজস্ব প্রতিনিধি: মেরামতের মাত্র ছয় মাসের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছে গেছে মান্দাই থেকে চকবস্তা হয়ে ভুবনচন্তাই যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-এর রাস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের ফলেই অল্প সময়ের মধ্যেই রাস্তার এমন দুরবস্থা হয়েছে।স্থানীয়দের দাবি, জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সড়কটি সম্প্রতি…

Read More

অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে ধর্মঘট, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শান্তিরবাজারের কেমিস্টদের

অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনে হোম ডেলিভারি এবং অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর ডাকে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকানও এদিন বন্ধ রাখা হয়।অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে সকাল থেকেই…

Read More

‘নারী সংরক্ষণ আজই চালু করুন’—প্রধানমন্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

লোকসভায় নারী সংরক্ষণ দ্রুত কার্যকর করার দাবিতে সরব হলো ত্রিপুরা সদর জেলা মহিলা কংগ্রেস। সংগঠনের উদ্যোগে ‘নারী সংরক্ষণ চালু করো, আজই করো, এখনই করো’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট অফিসের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠানো হয়।মহিলা কংগ্রেসের নেত্রীদের দাবি, লোকসভার ৫৪৩টি আসনে নারী সংরক্ষণের বিধান অবিলম্বে কার্যকর করা হোক, যাতে দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ…

Read More

বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০% দায় নেবে রাজ্য সরকার: রতন লাল নাথ

আগরতলা, ২১ আগস্ট: সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ জানান, গত মে মাস থেকে তৈরি হওয়া বর্ধিত বিদ্যুৎ বিলের বোঝা রাজ্য সরকার ১০০ শতাংশ বহন করবে।মন্ত্রী জানান, বর্ধিত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থারও অংশীদারিত্ব রয়েছে। BSNL ও রেলওয়ের মতো সংস্থাগুলিকে বর্ধিত বিলের ১৫…

Read More

রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড প্রদান, উন্নয়নের স্বীকৃতিতে সম্মানিত সেরা পঞ্চায়েতগুলি

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে আগরতলার এ.ডি. নগরে রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন জেলার পঞ্চায়েত প্রতিনিধিরা…

Read More

Two Women Drug Peddlers Arrested in GRP-RPF Operation at Agartala Railway Station

আগরতলা রেল স্টেশনে জিআরপি-আরপিএফ অভিযানে দুই মহিলা মাদক পাচারকারী গ্রেফতারআগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে জিআরপি (গভার্নমেন্ট রেলওয়ে পুলিশ) ও আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) দুই মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২১.০৬৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা।সূত্রের খবর, পাচারকারীরা গাঁজা দুটি বড় হাতব্যাগে ভরে…

Read More

প্রযুক্তির জোরে সাফল্য, উদয়পুরে উদ্ধার ১০ হারানো মোবাইল

প্রযুক্তির সহায়তায় সাফল্য পেল উদয়পুর থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে মোবাইল হারানো ব্যক্তিদের মধ্যে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধারে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Read More

নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে বিশালগড়ে গণঅবস্থান, নারী নির্যাতন ইস্যুতে সরব গণতান্ত্রিক নারী সমিতি

নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবিতে বিশালগড়ে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)। সিপিআই(এম)-এর বিশালগড় মহকুমা কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ও সমর্থকরা অংশ নেন।গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী রেহেনা বেগম বলেন, নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা জরুরি।…

Read More