Headlines

জলের তলায় গৌরনগরের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ!

ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় যুবরাজনগর থেকে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কটি সম্পূর্ণ জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার বিষয়ে পঞ্চায়েত, পিডব্লিউডি দপ্তর, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি। বর্ষা…

Read More

শিক্ষক সংকটে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল! ডেপুটি আইএসের মন্তব্য ঘিরে তুমুল বিক্ষোভ

সিপাহিজলা জেলার দক্ষিণ চড়িলাম সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চরম শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয় পরিদর্শনে আসা চড়িলামের ডেপুটি আইএস তনিমা রায়ের মন্তব্যকে ঘিরে অভিভাবকদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।অভিভাবকদের অভিযোগ, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় পুরো বিদ্যালয় পরিচালনার জন্য প্রধান শিক্ষকসহ মাত্র চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে একজন অসুস্থ এবং…

Read More

বিশ্বাস ও ভবিষ্যতের উপর চোরের আঘাত

বিশালগড়ে চুরি কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য! টার্গেট এবার স্বয়ং দেবী কালী ঠাকুরের মন্দির ও পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুল। ধার্মিক ও শিক্ষাঙ্গনের পবিত্র স্থানেও হানা চোরের!ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি শক্তি মাতা সংঘ কালীমন্দিরে। গভীর রাতে মন্দিরের দরজা ভেঙে ঢুকে চোরেরা প্রণামী বাক্স ভেঙে সমস্ত অর্থ হাতিয়ে নেয়। বহু বছর ধরে এই মন্দির এলাকাবাসীর ভক্তি…

Read More

নেশাগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, আহত কনটেন্ট ক্রিয়েটর চিন্তামালা দেববর্মাসহ ২

আগরতলা, ১ জুলাই: এয়ারপোর্ট থানাধীন লক্ষীলুঙ্গা চা বাগান এলাকায় নেশাগ্রস্ত এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর চিন্তামালা দেববর্মাসহ দুইজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার লক্ষীলুঙ্গা চা বাগানের ৬ নম্বর এলাকায় TR03 Q 0564 নম্বরের একটি গাড়িতে করে ফিরছিলেন চিন্তামালা দেববর্মা ও তাঁর সঙ্গীরা। সেই সময়…

Read More

নগরবনে গভীর রাতে চাঞ্চল্য! ফরেস্ট গার্ডের ঘর থেকে মহিলা-সহ কয়েকজনকে আটক, তদন্তে পুলিশ

তেলিয়ামুড়া, ২০ জুন: তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকায় অবস্থিত বনদপ্তরের নগরবন পার্কে গভীর রাতে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পার্কের ভেতরে থাকা একটি ঘর থেকে এক ফরেস্ট গার্ডসহ কয়েকজন মহিলাকে আটক করার অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে রাতের বেলায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল।…

Read More

বামুটিয়ায় রাবার বাগানে অজানা রোগের আতঙ্ক! লাল হয়ে ঝরছে পাতা, দুশ্চিন্তায় চাষিরা

আগরতলা, ১৫ জুলাই: পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভার অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে রাবার চাষিদের মধ্যে। অভিযোগ, বাগানের বহু রাবার গাছের পাতা প্রথমে লাল হয়ে যাচ্ছে, এরপর ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যাচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় চাষিরা।সমস্যার কথা জানতে পেরে…

Read More

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের দাবিতে ডেপুটেশন

ভারী বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানসহ একাধিক দাবিতে বামুটিয়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার মোহনপুর মহকুমা কমিটি।কৃষক সভার দাবি, গত ২২ আগস্টের ভারী বৃষ্টিতে মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বামুটিয়া এলাকায় ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বহু কৃষক আর্থিকভাবে…

Read More

১১ দফা দাবিতে আগরতলায় ‘জেল ভরো’ আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিক্ষোভে বাম নেতৃত্ব

শ্রমিক, কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবিতে এবং সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হলো ‘জেল ভরো’ আন্দোলন কর্মসূচি।সোমবার, ১০ আগস্ট রাজ্যের চারটি গণসংগঠন—সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন ওরিয়েন্ট চৌমুহনি এলাকা থেকে মিছিল শুরু হয়ে আগরতলা পোস্ট…

Read More

বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরে সিআইটিইউ-র ডেপুটেশন

আগরতলা, ২৯ জুন: শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ-র জিরানিয়া শাখা।সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে একটি স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনে শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট একাধিক বিষয়, কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং অন্যান্য দাবির কথা তুলে ধরা হয়।সিআইটিইউ নেতৃত্বের দাবি, শ্রমজীবী মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর…

Read More

মোদীর দীর্ঘতম প্রধানমন্ত্রিত্বের নজিরে বিশালগড়ে বিশেষ পূজার্চনা, সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা বিজেপির

দেশের প্রধানমন্ত্রী হিসেবে একনাগাড়ে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিশালগড়ের জগন্নাথ জিও মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করে বিজেপি বিশালগড় মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং দেশের…

Read More