Headlines

মুঙ্গিয়াকামিতে ২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক দুই

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড এলাকা থেকে ২৯ কেজি শুকনো গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড দিয়ে যাতায়াত করছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান…

Read Full News

🚨 নাইট পেট্রোলে পরিত্যক্ত গাড়ি, মিলল ১৪ কেজি গাঁজা

খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশের নাইট পেট্রোলিংয়ে উদ্ধার হল ১৪ কেজি শুকনো গাঁজা। রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে জানা গেছে।মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ থানার অফিসার ও কর্মীরা…

Read Full News

Churaibari Police Arrests Another Notorious Dacoit; Weapons and TSR Uniforms Recovered

ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশ আরও এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। ডাকাতির সময় ব্যবহৃত ধারালো অস্ত্র এবং টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) জওয়ানদের পোশাক উদ্ধার করা হয়েছে। এনিয়ে ডাকাতি কাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হলো। গত ২২ ফেব্রুয়ারির গভীর রাতে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার গোবিন্দপুর এলাকায় একদল ডাকাত টিএসআর জওয়ানদের পোশাক পরে ভয়ঙ্কর কৌশলে একটি গৃহস্থের বাড়িতে…

Read Full News

৮ দফা দাবিতে ধর্মনগরে ক্ষেতমজুরদের মিছিল, জেলাশাসককে স্মারকলিপি

উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার অবসানের দাবিতে ধর্মনগরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে ফের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের পাঁচ সদস্যের…

Read Full News

‘চাকরি দাও, নয়তো বিষ দাও’, নিয়োগের দাবিতে TET-1 উত্তীর্ণদের গণঅবস্থান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে ফের সরব হলেন TET-1 উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। ‘চাকরি দাও, নয়তো বিষ দাও’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা ভবনের সামনে রাস্তায় বসে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।আন্দোলনকারীদের দাবি, TET-1 উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে এবং দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর ও…

Read Full News

স্বনির্ভরতার পথে গ্রামীণ নারীরা! ঊনকোটিতে স্বসহায়ক দলের বায়ার-সেলার মিট অনুষ্ঠিত

কৈলাশহর, ১ জুন: গ্রামীণ স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বায়ার-সেলার মিট। সোমবার ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের উৎপাদিত হস্তশিল্প, খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী সম্ভাব্য ক্রেতা ও বিপণন…

Read Full News

৭০ কৌটায় ব্রাউন সুগারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোমতী পুলিশের বড় সাফল্য

উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৭০টি পৃথক কৌটায় রাখা আনুমানিক ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিপাহীজলা জেলার মেলাঘর থেকে TR03C-3018 নম্বরের…

Read Full News

স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও শিশুকে আটকে রাখার অভিযোগ, আমতলী থানায় গৃহবধূর আর্তি

পশ্চিম ত্রিপুরার আমতলী থানার অন্তর্গত কুলতলী মতিনগর এলাকায় এক গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন এবং তার দেড় বছরের কন্যা সন্তানকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতা গৃহবধূ ও তাঁর মা অভিযুক্ত স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ…

Read Full News

ঢাকের তালে প্রতিমা বিসর্জন, বিদায়বেলায় আবেগে ভাসল রাজ্য

বিজয়া দশমী উপলক্ষে দশমী ঘাটে শুরু হয়েছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। ঢাকের তালে নাচে-গানে উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। আনন্দের আবহের মাঝেই উমাকে বিদায় জানাতে আবেগঘন হয়ে উঠেছে পুজো প্রাঙ্গণ। আগামী বছরের অপেক্ষায় মাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা।

Read Full News

কালী মন্দিরে চুরি করতে গিয়ে গৃহকর্তাকে আঘাত, আমতলীতে আটক ১

আমতলী থানার পুলিশের হাতে চুরির অভিযোগে আটক হয়েছে এক ব্যক্তি। পুলিশের দাবি, আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির একাধিক অভিযোগ রয়েছে।জানা গেছে, গতকাল আমতলী এলাকার আদর্শ পল্লীতে জীবন দত্তের বাড়ির কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, মন্দিরের বিভিন্ন সামগ্রী চুরি করার সময় বিষয়টি দেখতে পান বাড়ির মালিক জীবন দত্ত। তিনি ঘটনাস্থল থেকে চোরকে আটকানোর চেষ্টা…

Read Full News