দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম। প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যুব নেতা Abhishek Debray-কে। এই ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।দলীয় সূত্রে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠনের দায়িত্ব এক যুব নেতৃত্বের হাতে তুলে দেওয়ায় আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং যুব সমাজের মনোবল বৃদ্ধি পাবে। অভিষেক দেবরায়ের নাম ঘোষণার পর রাজ্যের বিভিন্ন মণ্ডলে আনন্দ উদযাপনে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।বাইশ সোনামুড়া মণ্ডলেও দেখা যায় উচ্ছ্বাসের চিত্র। বাজি পটকা ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন বিজেপি কার্যকর্তারা। এদিন মণ্ডলের সভাপতি Shubhrajit Das কেন্দ্রীয় ও প্রদেশ নেতৃত্বকে অভিনন্দন জানান।তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব সাংগঠনিক ক্ষেত্রে যুব সমাজকে প্রাধান্য দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে অভিষেক দেবরায়ের নেতৃত্বে রাজ্যে আরও শক্তিশালী ও সুসংগঠিত বিজেপি গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অভিষেক দেবরায় প্রদেশ বিজেপির নতুন সভাপতি, উচ্ছ্বাসে ফেটে পড়ল রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা
