আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানের আয়োজন করা হয় অরুন্ধতীনগরের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে। ৪০ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনেন উপস্থিত সকলে। ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ বিষয়, জনকল্যাণমূলক উদ্যোগ এবং উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে স্থানীয় কর্মী ও অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
অরুন্ধতীনগরে ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
