Headlines

আগরতলা স্মার্ট সিটির রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক এবং পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা।পরিদর্শনকালে বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। রাস্তার মান, ড্রেন নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মেয়র।মেয়র জানান, আগরতলাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জলজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। সাধারণ মানুষের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।এদিকে, পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা মেয়র এবং কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।আগরতলা শহরের অবকাঠামোগত উন্নয়নে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *