তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে আটক করল খোয়াই মহিলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা থেকে টমটমে করে খোয়াইয়ের দিকে আসার সময় এক তরুণীর সঙ্গে বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য ও প্রণয় দাস নামে তিন যুবক শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।ঘটনার পর ওই তরুণী খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নং ২৩/২০২৬-এ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।এরপর তিন অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সংবাদমাধ্যমকে ঘটনার বিস্তারিত তথ্য জানান। পুলিশ ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখছে বলে জানা গেছে।
টমটমে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, খোয়াই মহিলা থানার হাতে ৩ যুবক!
