Headlines

বকেয়া বিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে TSECL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, বিদ্যুৎ পরিষেবায় প্রভাবের আশঙ্কা

আগরতলা, ১৬ জুলাই: বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে TSECL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করলেও এখনও পর্যন্ত তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি।অ্যাসোসিয়েশনের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংগঠনের নেতারা জানান, দ্রুত বকেয়া বিল পরিশোধ এবং সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।এই ধর্মঘটের ফলে বিদ্যুৎ পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *