Headlines

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন, উন্নয়নে ঐক্যের বার্তা

আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে জোরদার রাজনৈতিক তৎপরতা। দলীয় নির্দেশ মেনে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি থেকেই বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মান্দাই মণ্ডল নেতৃত্ব জানান, মানুষের প্রকৃত উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁদের বক্তব্য, শক্তিশালী সমাজ গড়তে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অত্যন্ত জরুরি।পাশাপাশি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন এবং মনোনয়নপত্র দাখিল নিয়ে নিজেদের অবস্থান ও প্রত্যাশার কথাও তুলে ধরেন বিজেপির মান্দাই মণ্ডল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *