মোহনপুরে ইলেকট্রিক রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ।রক্তদান কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি অন্যান্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা।মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মোহনপুরে ই-রিকশা শ্রমিক সংঘের রক্তদান শিবির, উদ্বোধনে মন্ত্রী রতন লাল নাথ
