আগরতলা, নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে আগরতলার এ.ডি. নগরে রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন জেলার পঞ্চায়েত প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রতিষ্ঠানকে উন্নয়নমূলক কাজ, স্বচ্ছ প্রশাসন, জনসেবার মানোন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।এ সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা। মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবং গ্রামাঞ্চলের সামগ্রিক উন্নয়নে পঞ্চায়েত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরাও গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতগুলির ভূমিকার প্রশংসা করেন এবং রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রাজ্য ভিত্তিক পঞ্চায়েত অ্যাওয়ার্ড প্রদান, উন্নয়নের স্বীকৃতিতে সম্মানিত সেরা পঞ্চায়েতগুলি
