Headlines

রামনগরে পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ কর্মসূচি, উপস্থিত মেয়র দীপক মজুমদার

৭ রামনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো পণ্ডিত দীনদয়াল প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসূচি। আগরতলার Bijoy Kumar Girls School-এ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন দলের কর্মী ও নেতৃত্ববৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক Dipak Majumder। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।এদিন প্রশিক্ষণ কর্মসূচিতে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং জনসংযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কর্মীদের আরও সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *