আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মরদেহ শ্যামলী বাজারস্থিত তাঁর সরকারি বাসভবন থেকে পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হচ্ছে। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে মরদেহে আনুষ্ঠানিক গার্ড অব অনার ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন বাহিনীর সদস্য, প্রশাসনের কর্তাব্যক্তি এবং সহকর্মীরা প্রয়াত ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানাতে পুলিশ সদর দপ্তরে উপস্থিত থাকবেন। তাঁর আকস্মিক প্রয়াণে গোটা পুলিশ মহলসহ রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এরপর মরদেহটি শেষকৃত্যের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। অনুরাগ ধ্যানকরের অকাল প্রয়াণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বকে হারাল বলে বিভিন্ন মহলের অভিমত।
শেষ শ্রদ্ধায় পুলিশ সদর দপ্তরে আনা হচ্ছে ডিজিপি অনুরাগ ধ্যানকরের মরদেহ
